,

প্রিয় ‘খেলোয়াড়ের’ নাম জানালেন সানি লিওনি

news-image

বিনোদন ডেস্ক : পছন্দের ফুটবলারের নাম জানালেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। বিদেশি কোনো ফুটবলার নয়, নিজ দেশের ফুটবলারই তার প্রিয় বলে জানালেন এ অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে সানি লিওনি লিখেন, ‘আস্ক মি এ কোয়েশ্চেন (আমাকে একটি প্রশ্ন করুন)।’ এখানে একজন প্রশ্ন করেন মেসি না রোনালদো। জবাবে সানি লিওনি লেখেন, ‘আমাদের সুনীল ছেত্রী কেমন?’

খুব কৌশলে সানি জানিয়ে দিলেন তার পছন্দের ফুটবলারের কথা। আর্জেন্টিনার লিওনেল মেসি বা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো নন, সানির পছন্দের ফুটবলার ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। যিনি সানির মতো বহু ভারতীয়ের পছন্দের ফুটবলার।

ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী

ইনস্টাগ্রামে সানি লিওনির ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ মিলিয়ন। সুনীল ছেত্রীকে নিয়ে সানির ইনস্টা স্টোরি তাই সহজেই ভাইরাল হয়ে যায়।

এদিকে,দুর্দান্ত সময় কাটাচ্ছেন সুনীল ছেত্রী। নিয়মিত গোল পাচ্ছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করেছেন ভারত অধিনায়ক। সুনীল ছেত্রীর আন্তর্জাতিক গোলের সংখ্যা ৯০, যা সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে আছে। তার আগে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আলি দায়ি ও লিওনেল মেসি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না