,

বস্তার মধ্যে আড়াই বছরের শিশু, উদ্ধার করল ‘টোকাই’

news-image

ঢামেক প্রতিবেদক : ঢাকার আশুলিয়ার বাসার সামনে থেকে আজ শনিবার নিখোঁজ হয় হুমায়রা নামের আড়াই বছরের এক শিশু। পরে তাকে বস্তাবন্দি অবস্থায় পাওয়ার পর সেখান থেকে উদ্ধার থেকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটি বর্তমানে ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন রয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাওহিদ বিল্লাহ বলেন, ‘আমরা যখন শিশুটি পাই, তখন তার খিঁচুনি হচ্ছিল। আমরা খিঁচুনি বন্ধ করার চেষ্টা করছি।’ শিশুটি অবস্থা আশঙ্কামুক্ত নয় জানান তিনি।

শিশুটির বাবা মো. আজিজুল ইসলাম সবজি বিক্রেতা। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলায়। আশুলিয়া জিরাবো পুকুর পাড়ে পরিবারসহ ভাড়া থাকেন আজিজুল।

আজিজুল বলেন, শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাসার সামনে থেকে নিখোঁজ হয়। তাকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করছিলেন।

শিশুটির বাবা বলেন, ‘আমার কোনো শত্রু নাই। তবে প্রতিবেশী শাহিনার সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ হয়েছিল।’ তিনি ধারণা করছেন, শাহিনা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

বস্তায় বন্দি শিশু হুমায়রা
জিরাবো ইগ নাইট কিন্ডারগান্টের পরিচালক জয়নাল আবেদিন তুহিন বলেন, ‘দুপুর আনুমানিক আড়াইটার দিকে আমার স্কুলের পেছনে টোকাই একটি প্লাস্টিকের বস্তা পায়। তার ভেতরে দেখতে পায় এক শিশু এবং তার গলায় গামছা পেঁচানো। মৃত ভেবে সেখানে স্থানীয় লোকজন ভিড় জমায়। শিশুটি কোন নড়াচড়া করছিল না। তখন আমি এগিয়ে গিয়ে শিশুটিকে কৃত্রিমভাবে মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করি। কয়েক বার করার পর শিশুটি নড়েচড়ে ওঠে। পরে তাকে দ্রুত স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

তিনি বলেন, বিষয়টি তৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সেখান থেকে তারা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সন্ধ্যায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, শিশুটি ঢামেকে চিকিৎসাধীন আছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট