,

জাতীয় নির্বাচনের পরপর বিপিএল, আসতে পারে রাজশাহী

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবি থেকে জানানো হয়েছিল ২০২৪ সালের বিপিএল হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন থাকায় সেই সময় কিছুটা পেছাতে পারে। তাই, প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে গেলে ১০ জানুয়ারি শুরু হতে পারে বিপিএল।

বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক শনিবার বিসিবিতে সভা শেষে বলেন, ‘প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচনের পরপরই আমরা বিপিএল করব। জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে আমরা ১০ তারিখ বা এর আগে একটি উপযুক্ত তারিখ দেখে বিপিএল শুরু করব। জানুয়ারিতে শুরু করে আবার ফেব্রুয়ারিতেই শেষ করতে হবে। কারণ শ্রীলংকা সিরিজ আছে।’

তবে টুর্নামেন্ট শুরুর সময় পেছালেও প্লেয়ার্স ড্রাফট আগেই শেষ করতে চায় বিসিবি। প্রতিবছর অক্টোবরের শেষ সপ্তাহে প্লেয়ার্স ড্রাফট হয়। এ বছর নিউজিল্যান্ড সিরিজের আগে সেপ্টেম্বরেই ড্রাফট শেষ করতে চায় বোর্ড।

আরও পড়ুন: মাশরাফির সিলেটকে হারিয়ে কুমিল্লার চতুর্থ শিরোপা জয়

সাতটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে গত মৌসুমে বিপিএল আয়োজিত হয়েছিল। তবে এবার একটি দল বাড়তে পারে। রাজশাহীর জন্য এরই মধ্যে দুটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট