,

রাতেই উৎপাদনে ফিরছে পায়রার তাপ বিদ্যুৎকেন্দ্র

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট আজ শনিবার রাত থেকেই উৎপাদনে ফিরছে। পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব বিষয়টি নিশ্চিত করেন।

কয়লা সংকটের কারণে ২৫ মে প্রথম ইউনিট এবং ৫ জুন দ্বিতীয় ইউনিটসহ পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটি।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি অ্যাথেনা নামের একটি মাদার ভ্যাসেল প্রায় ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের ইনার এ্যাংকরেজে এসে পৌঁছায়। জাহাজটি শুক্রবার বিকেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যার আগে থেকেই জাহাজ থেকে কয়লা আনলোড শুরু হয়। আজ শনিবার সকাল নাগাদ প্রায় কুড়ি হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হয়েছে।

পায়রা তার বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব জানান, শুক্রবার সন্ধ্যার কিছু আগে কয়লা আনলোড শুরু হয়ে বর্তমানে আনলোড চলমান রয়েছে। যে পরিমাণ কয়লা আনলোড করা হয়েছে, তা দিয়ে আজ মধ্য রাত থেকে বিদ্যুৎ কেন্দ্রর একটি ইউনিট চালু করার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আজ মধ্যরাত থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট