,

শাকিবের আশীর্বাদ আমার সঙ্গেই আছে : বুবলী

news-image

বিনোদন ডেস্ক : এবারের ঈদে মুক্তি পেতে চলেছে চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত সিনেমা ‘ক্যাসিনো’। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের বাইরে কোনো নায়কের সঙ্গে জুটি বাঁধেন বুবলী। যদিও শাকিবের হাত ধরে উঠে আসা এ নায়িকার ক্যাসিনোর আগেই অন্য নায়কের সঙ্গে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে।

তবুও এই সিনেমাটি নায়িকার কাছে একটু বেশি স্পেশাল অন্য কারণে, সেটি হচ্ছে- শাকিব খানের অনুমতি নিয়ে ছবিতে বুবলীর অন্তর্ভুক্তি নিশ্চিত করেন নিরব।

এই নায়ক জানান, ‘ছবির গল্পটা শুনে আমার মনে হলো এই চরিত্রের জন্য বুবলী মানানসই। কিন্তু পরিচালক (সৈকত নাসির) বললেন, উনি তো শাকিবের বাইরে কাজ করেন না। তাকে বললাম, আমি শাকিব ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলব। এরপর শাকিব ভাইকে এক মিনিটে গল্পটা শোনাই। তাকে বলি, এই চরিত্রের জন্য আমরা বুবলীকে চাচ্ছি। উনি বললেন, ওকে করো তাহলে। এভাবেই বুবলীকে ক্যাসিনোতে কাস্ট করা।’

এদিকে আসন্ন ঈদে বুবলীর দুটি ছবি মুক্তি পাচ্ছে অথচ কোনোটাতেই নেই শাকিব। তাই ঈদে শাকিবকে মিস করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। সেইসঙ্গে বুবলী মনে করেন, শাকিবের আশীর্বাদ সবসময়ই তার সঙ্গে রয়েছে।

ক্যাসিনো’র নায়িকা বলেন, ‘উনি (শাকিব খান) আমার প্রথম সিনেমার নায়ক। এরপর দীর্ঘ সময় একটানা জুটি বেঁধে কাজ করেছি। সেদিক থেকে ওনার প্রতি একটা টান তো অবশ্যই আছে। তাকে অবশ্যই মিস করব। তবে এবার একটু কম করব। কেননা, প্রিয়তমা নিয়ে তিনিও আছেন ঈদের সিনেমাতে। আমার সিনেমার পর আমি প্রিয়তমা দেখব। ইনফ্যাক্ট আমাদের সবার সিনেমাই দেখা উচিত। তাহলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আর নিরব ভাই তো বলেছেনই, ওনার পারমিশন নিয়ে আমাকে এই সিনেমায় কাস্ট করেছেন। সেদিক থেকে তার আশীর্বাদ আমার সঙ্গেই আছে।’

‘ক্যাসিনো’র প্রযোজক হচ্ছেন সরওয়ার রাজিব, নির্মাণ করেছেন সৈকত নাসির। সিনেমাটির শুটিং শুরু হয়ে বেশিরভাগ কাজই শেষ হয়েছিল কোভিড মহামারীর আগে। কিন্তু মহামারীর জন্য বহুদিন বাকি কাজ বন্ধ রেখেছিলেন নির্মাতা সৈকত নাসির পরে সব গুছিয়ে কোরবানির ঈদে ‘ক্যাসিনো’র মুক্তির নিশ্চিত করেছেন নির্মাতা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট