,

পা কেটে ফেলতে হতে পারে সুয়ারেজের!

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সাবেক তারকা লুইস সুয়ারেজ এখন খেলছেন ব্রাজিলের গ্রেমিওতে। কিন্তু উরুগুয়ের ফরোয়ার্ডের ক্যারিয়ার নিয়ে শঙ্কা জেগেছে। তার হাঁটুর চোট এতটাই ভয়াবহ যে আগামী দিনে পা কেটে বাদ দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রেমিওর এক ক্লাব কর্মকর্তা। খবর গোল ডট কমের।

৩৬ বছর বয়সী সুয়ারেজ অস্টিয়োআর্থ্রোসিসে ভুগছেন। তার ডান হাঁটুতে দীর্ঘ দিন ধরে সমস্যা রয়েছে। ব্যথা এতটাই বেড়েছে যে নিয়মিত ইঞ্জেকশন নিয়ে খেলতে হচ্ছে তাকে। তাতে সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ডান হাঁটুর চোটে জর্জরিত সুয়ারেজ ফুটবল থেকে অবসর নেওয়ার কথাও ভাবছেন।

এ নিয়ে গ্রেমিওর সভাপতি আলবার্তো গুয়েরা জানিয়েছেন, পরিস্থিতি গুরুতর। ইতোমধ্যেই প্রচুর ইঞ্জেকশন নিতে হয়েছে সুয়ারেসকে। ওষুধের উপরে প্রতি মুহূর্তে নির্ভর করে থাকতে হচ্ছে তাকে।

গুয়েরা বলেন, ‘খুব খারাপ পরিস্থিতি। আগামী দিনে সুয়ারেজের প্রস্থেটিক পা (কৃত্রিম পা) লাগানোর সম্ভাবনাও তৈরি হতে পারে। প্রচুর ইঞ্জেকশন এবং ওষুধ খেতে হচ্ছে ওকে। নিজের ফুটবলজীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। কবে অবসর নেবেন সেটা অবশ্য জানি না।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট