,

ভিকি-ক্যাটরিনার সংসারে ভাঙন, ভাইরাল টুইট

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারে অনেক মানুষের জীবন নষ্ট হয়েছে। এবার কি সেই হতভাগ্যদের তালিকায় নাম লেখাতে পারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ? আসলে উমেইর সান্ধু নামক এক ব্যক্তির একটি ভুয়া টুইটকে ঘিরে এমনই অহেতুক বিতর্ক তৈরি হয়েছে।

সেই টুইট ভাইরাল হতেই অনেকের মনে প্রশ্ন জেগেছিল,বিয়ের বয়স মাত্র দুই বছর- এত কম সময়ে মোহভঙ্গ? আরব সাগরের তীরে সুখের সংসারে কী আঁচড় পড়ল? ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের দাম্পত্যে ফাটল ধরার খবরে জল্পনা তুঙ্গে!

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সমস্যার সূত্রপাত আসলে এক ভাইরাল টুইটকে ঘিরে। যেখানে দাবি করা হয়েছে, ‘ক্যাটরিনা কাইফ নাকি ভিকির সঙ্গে সুখী নন।

ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতার লিঙ্গ শিথিলতার সমস্যা রয়েছে। তার জেরেই দাম্পত্য কলহ তুঙ্গে। এই সমস্যার জন্য নাকি ওষুধও খাচ্ছেন ভিকি। দিন দুয়েক আগেই নাকি ক্যাটরিনার সঙ্গে অশান্তি করে ভ্য়ানিটি ভ্যানে ফোন ভেঙে ফেলেছেন তিনি।

ভাইরাল ওই টুইট নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। এমন কুরুচিকর টুইট নিয়ে যদিও কোনো রকম মুখ খোলেননি ভিকি-ক্যাট। তবে তাদের অনুরাগীরা যদিও ওই নেটিজেনকে তুলোধোনা করতে ছাড়েননি। তাদের দাবি, মিথ্যা খবর রটাচ্ছেন তিনি।

কয়েকদিন আগেই স্ত্রীর প্রশংসা করে ভিকি জানিয়েছিলেন, কৌশল পরিবারের ‘বউমা’ ক্যাট সুন্দরী পুরোদমে সংসারি হয়ে উঠেছেন। একেবার কড়া হাতে সংসার খরচের পাই-পয়সার হিসাব রাখেন অভিনেত্রী। প্রতি সপ্তাহে বাড়ির পরিচারকদের টিম নিয়ে মিটিংয়ে বসেন তিনি। সব কর্মীদের ডাকেন এবং সংসারে কোথা থেকে কী খরচ হচ্ছে, আর কত টাকা ব্যয় হতে পারে— সবটা আলোচনা করেন। এসবের মাঝেই কি না তাদের দাম্পত্যে ফাটলের খবর শোনা গেল! যদিও পুরো ব্যাপারটাই ভুয়া।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট