,

সিনেমায় প্রিন্স মাহমুদের গান

news-image

বিনোদন প্রতিবেদক : নব্বই দশকের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। সোনালি যুগের কৈশোর তারুণ্যের এক মোহের নাম। কালজয়ী অসংখ্য গান রয়েছে এই সুরকারের সুরে। কাজ করেছেন বাংলা সিনেমাতেও। তাও হাতেগোনা।

দীর্ঘদিন পর বরেণ্য এই সুরকার এবার কাজ করলেন শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমায়। হিমেল আশরাফের পরিচালনায় এতে থাকছে প্রিন্স মাহমুদের সুরে একটি গান। তবে গানের শিরোনাম এখনই প্রকাশ করতে নারাজ এই নির্মাতা। মুখ খুলতে চান না প্রিন্স মাহমুদও।

এই সুরকারের কথায়, ‘এই গানের বিষয়ে ছবির নির্মাতাই ভালো বলতে পারবে। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। এটুকু বলতে পারি, গানটি এই ঈদে শ্রোতাদের জন্য বিশেষ। এবার এই ছবির বাইরে আর কোনো কাজ করা হয়নি। এটিই থাকছে সংগীতপ্রেমীদের জন্য আমার ঈদ উপহার। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, বাণিজ্যিক ধারার সিনেমার জন্য এবারই প্রথম গান করলেন প্রিন্স মাহমুদ। আর ‘প্রিয়তমা’য় গানটি থাকছে এই প্রজন্মের শিল্পীর কণ্ঠে।

এদিকে, প্রিন্স মাহমুদের গানের বিষয়ে নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘আমি এই ছবিটি সব ধরনের দর্শকদের জন্য নির্মাণ করছি। সেদিক বিবেচনা করেই এই আইডিয়া। ছবির পরিকল্পনা শুরু করার পরই আমি প্রিন্স ভাইকে দিয়ে একটি গান করিয়ে রাখি। “প্রিয়তমা” ছবিতে এ রকম আরও অনেক চমক থাকছে, যা দর্শকদের অবাক ও মুগ্ধ করবে।’

উল্লেখ্য, আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। এর গল্প লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমায় শাকিব ছাড়াও এতে অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক। এটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট