,

‘প্ল্যাটফর্মে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না’

news-image

অনলাইন ডেস্ক : আজ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, ‘সকাল থেকে সবগুলো ট্রেন যথা সময়ে ছেড়ে গেছে। অনলাইনে আগেই সব টিকিট বিক্রি হয়েছে। মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার থেকে।’

আজ শনিবার সকালে স্টেশন ব্যবস্থাপকের নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘আন্তঃনগর ট্রেনে ২৭ হাজার যাত্রী পরিবহন করবেন। আন্তঃনগর কমিউটার ট্রেন মিলে আজ দিনভর ৫০ হাজার যাত্রী তাদের গন্তব্যে যেতে পারবেন। আজ ঢাকা থেকে আন্তঃনগর ৫২টি ট্রেন ছেড়ে যাবে। আগামীকাল থেকে আরও দুইটি স্পেশাল ট্রেন চলবে। ঢাকা-লালমনি ও ঢাকা-পঞ্চগড় স্পেশাল দুইটি ট্রেন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাবে।’

তিনি বলেন, ‘শতভাগ অনলাইনে টিকিট বিক্রি ও ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ফলে রেলের লাভ লোকসান বিবেচ্য বিষয় নয়। যাত্রী সাধারণরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারেন এটাই আমাদের লক্ষ্য।’

জানা গেছে, ঢাকা থেকে প্রতিটি ট্রেন যথা সময়ে ছেড়ে গেছে। এসবের মধ্যে ভোর ৬টায় ধূমকেতু এক্সপ্রেস, ৬টা ২০ মিনিটে পারাবাত এক্সপ্রেস, ৬টা ৪০ মিনিটে নীলসাগর এক্সপ্রেস, সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস, ৭টা ১৫ মিনিটে এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, সাড়ে ৭টায় তিস্তা এক্সপ্রেস, ৭টা ৪৫ মিনিটে মহানগর প্রভাতী এক্সপ্রেস, ৮টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ও সকাল ৯টা ১০ মিনিটে রংপুরের উদ্দেশে রংপুর এক্সপ্রেস ছেড়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট