মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

থমথমে রাশিয়া, শিগগির ভাষণ দেবেন পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাশিয়ায়। দেশটির প্রধান প্রধান শহরে ইতোমধ্যে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থতিতে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ তাসকে বলেছেম, খুব শিগগিরই পুতিন ভাষণ দেবেন। এদিকে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ইতোমধ্যে রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী ইউনুস বেক ইয়েভকুরোভের সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন ভিডিও দেখা গেছে।

তবে কখন এ ফুটেজ ধারণ করা হয়েছে সেই সম্পর্কে স্পষ্ট কোনো কিছু বলা হয় নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রিগোজিন রাশিয়ান সেনাবাহিনীর প্রধান ও রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার দাবি করেছেন। রুশ শীর্ষ এসব কর্মকর্তাদের সঙ্গে গত কয়েক মাস থেকে প্রিগোজিনের দ্বন্দ্ব চলছে।

এরই মধ্যে রাশিয়ান সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ধ্বংসের দাবি করেছেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও নেতা প্রিগোজিন।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে নতুন এক অডিও বার্তায় প্রিগোঝিন বলেন, একটি হেলিকপ্টার মাত্র বেসামরিক কনভয়ে গুলি ছুড়েছে। এরপর আমাদের ওয়াগনার যোদ্ধারা তা গুলি করে ভূপাতিত করেছে। তবে এ নিয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেন নি।

 

ক্রেমলিন ইয়েভগেনি প্রিগোঝিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনেছে। বিদ্রোহ রুখতে প্রিগোঝিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ক্রেমলিন।

আলজাজিরার এক সংবাদ সূত্রে জানা গেছে, এরই মধ্যে ২৫ হাজার সেনা নিয়ে সীমান্তবর্তী অঞ্চল থেকে রাজধানীর পথে যাত্রা করেছে বিদ্রোহীরা। ইউক্রেন সীমান্তবর্তী অনেক এলাকায় এরইমধ্যে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ।

আরও পড়ুন: ভাড়াটে সেনাবাহিনীর বিদ্রোহে হুমকিতে রাশিয়া, নিরাপত্তা জোরদার

ইউক্রেনের পূর্বে রোস্তভসহ কয়েকটি শহরে রুশ সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে ওয়াগনার যোদ্ধাদের। রোস্তভের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সেখানকার স্থানীয় প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা