,

অবশেষে পিএসজি সমর্থকদের নিয়ে মুখ খুললেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : সাবেক ক্লাব বার্সেলোনা বা সৌদি আরবের ক্লাব আল হিলালে নয়, যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন লিওনেল মেসি। সব গুঞ্জনকে উড়িয়ে পিএসজি ছেড়ে মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু প্যারিসের ক্লাবে থাকাকালীন তাকে অনেক যন্ত্রণা সইতে হয়েছে। ক্লাবের সমর্থকরা দুয়ো দিয়েছেন তাকে। অপমান করেছেন পরিবারকে। সেই অধ্যায় নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি।

মেসি জানালেন, প্যারিসের এক অংশের সমর্থক কোনো দিনই তাকে মেনে নেননি। একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে কিলিয়ান এমবাপ্পে এবং নেমারকেও।

ফ্রান্সের এক টিভি চ্যানেলে মেসি বলেন, ‘প্রথম প্রথম প্যারিসের লোকজনদের ভালোই লাগত। আমাকে উৎসাহ দিতেন তারা। তারপর হঠাৎ করেই এক অংশের লোকের আচরণ বদলে যায়। আমার সঙ্গে অন্য রকম আচরণ শুরু করেন তারা। এটা স্রেফ একটা অংশের সমর্থকদের কাণ্ড ছিল। বেশির ভাগ সমর্থকই আমাকে ভালোবাসতেন। প্যারিসের সমর্থকদের নিজেদের মধ্যে পরিষ্কার একটা বিভাজন ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি চাইনি কোনো বিভাজন থাকুক। কিন্তু আগে এমবাপ্পে ও নেইমারের সঙ্গেও একই কাজ করেছেন তারা। এটাই তাদের স্বাভাবিক আচরণ। তবু এর মধ্যেও যারা আমাকে সমর্থন করেছেন তাদের ভুলব না। প্রথম থেকেই তারা আমার পাশে ছিলেন।’

এদিকে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকেই মেসি আরও বেশি বিদ্রূপের শিকার হন। কিছু ফরাসিপ্রেমী কোনো ভাবেই দেশের হার মেনে নিতে পারেননি। মেসি বিশ্বকাপ জেতায় যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে তার উপরেই।

ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসি ক্লাব ছাড়ার আগে এমবাপ্পেকেও অন্য ক্লাবে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। মেসি এমবাপ্পেকে বলেছিলেন, ‘আমি চাইব তুমি বার্সেলোনাতে যাও। কিন্তু যদি তুমি রিয়াল মাদ্রিদে যেতে চাও, সেখানেই যাও। এমন একটা দলে যাও যারা জিততে জানে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট