,

হজের খুতবা অনুবাদ করবেন যে বাঙালি আলেম

news-image

খলিল চৌধুরী,সৌদি আরব
খুতবাতুল আরাফাহ বা হজের খুতবার বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করবেন প্রবাসী বাংলাদেশি আ.ফ.ম.ওয়াহিদুর রহমান মাক্কী।

ওয়াহিদুর রহমান মাক্কী কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনীয়া পূর্ব বোমাংখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মাওলানা মোহাম্মদ ইসমাইল সাবেক প্রতিষ্ঠাতা হেড মাওলানা গর্জনীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা।

তিনি বর্তমানে সৌদি আরবে মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামিল ও মাদ্রাসা-ই- আলিয়া থেকে কামিল তাফসির বিভাগে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

তিনি কক্সবাজারের টেকনাফের সর্বোচ্চ বিদ্যাপীঠ রঙ্গিখালী দারুল উলুম মাদ্রাসা থেকে দাখিল এবং দক্ষিণ চট্টগ্রামের চুনতী হাকিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে যথাক্রমে আলিম ও ফাজিল পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হন।

তিনি ১৯৯৯ থেকে ২০০৪ ইংরেজি সাল পর্যন্ত ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত গাউছিয়া ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। আ.ফ.ম.ওয়াহীদুর রহমান সৌদি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত ও পদক্ষেপ পৃথিবীর ২০টি ভাষায় খুতবাতুল আরাফার তথা হজের খুতবাহ সম্প্রচার প্রকল্পে বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে ২০২০,২০২১ সালে নিযুক্ত ছিলেন। ২০২৩ সালের জন্যেও পুনরায় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

আগামী ২৭ জুন ৯ জিলহজ ঐতিহাসিক আরাফা ময়দান থেকে সৌদি সরকারের পক্ষ থেকে আরবি ভাষায় যে খুতবাহ পাঠ করা হবে। তা বাংলা ভাষাসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় সম্প্রচার করা হবে।

উল্লেখ্য যে, বাংলা ভাষায় সম্প্রচারিত খুতবার এই প্রকল্পে আ ফ ম ওয়াহিদুর রহমান সহ মোট ৪ জন দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত আরও যে তিনজন রয়েছেন, তারা হলেন ড. খলিলুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব।

ড. খলিলুর রহমান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে আলিম দ্বিতীয়, ফাজিল প্রথম এবং কামিল প্রথম স্থান অধিকার করে নওগাঁ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও পরে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন।

মুবিনুর রহমান বিন ফারুক আহমদ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কৃতিত্বের সঙ্গে আলিম পাস করে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেন। পরে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে আবারও অনার্স ডিগ্রী অর্জন করেন। বর্তমানে উক্ত বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক হিসেবে অধ্যয়নরত আছেন।

নাজমুস সাকিব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পাস করে জামিয়া শরিয়া মালিবাগ থেকে দাওরায়ে হাদিস পাস করেন। উম্মুল ক্বুরা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি মাস্টার্সে অধ্যয়নের জন্য সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট