,

চমকে দিলেন বিদ্যা

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডের গুণী অভিনেত্রীদের একজন বিদ্যা বালান। কথিত গ্ল্যামার নয়, অভিনয়ের গুণেই নিজেকে টিকিয়ে রেখেছেন তিনি। তাই বেছে বেছে, সময় নিয়ে কাজ করেন। যেজন্য সাম্প্রতিক সময়ে তার সিনেমার সংখ্যাও কম। যেমন গেল বছর কেবল একটি ছবি করেছিলেন। লম্বা সময় পর নতুন ছবি নিয়ে আসছেন বিদ্যা। দর্শক এবার তাকে দেখতে পাবেন গোয়েন্দার ভূমিকায়। ছবির নাম ‘নিয়ত’। গতকাল প্রকাশ হয়েছে এর টিজার ও পোস্টার। যেখানে তীক্ষè চাহনিতে চমকে দিয়েছেন ‘ডার্টি পিকচার’ তারকা।

এক ঝলকে বোঝা গেছে, মার্ডার-মিস্ট্রি ঘরানার ছবি হতে যাচ্ছে ‘নিয়ত’। ছবিটি নিয়ে বিদ্যা বালানের সংক্ষিপ্ত মন্তব্য, ‘রহস্য ও উদ্দেশ্যের দুনিয়া উন্মোচিত হবে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন।’ এই ছবি নির্মাণ করেছেন অনু মেনন। এর আগে ‘শকুন্তলা দেবী’ নির্মাণ করে তিনি প্রশংসিত হয়েছে। সেখানেও অভিনয় করেছিলেন বিদ্যা বালান। ফলে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করলেন তারা। ছবিটিতে আরও আছেন রাম কাপুর, রাহুল বোস, নীরাজ কবি, অমৃতা পুরি, সাহানা গোস্বামী প্রমুখ। আগামী ৭ জুলাই এটি মুক্তি পাবে।

এক দশক আগের ‘কাহানি’ হোক কিংবা গেল বছরের ‘জলসা’; হত্যা ও রহস্যকেন্দ্রিক ছবিতে বিদ্যা বালান বরাবরই সফল। তাই নতুন ছবিটি নিয়েও তার ভক্তরা উচ্ছ্বসিত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট