,

শরিফুল রাজের ‘ইনফিনিটি ২’-এর ট্রেলার প্রকাশ

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদুল আজহায় আসছে চিত্রনায়ক শরিফুল রাজের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’। গততকাল বৃহস্পতিবার এ সিরিজের ট্রেলার প্রকাশ করা হয়েছে।

তিন বছর আগে, ২০২০ সালে ‘ইনফিনিটি’ সিরিজের প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল। সেই গল্পের শেষ থেকেই এবার শুরু হবে ‘ইনফিনিটি সিজন টু’র গল্প। ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে সিরিজটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব।

পরিচালক মেহেদি হাসিব বলেন, এবারের গল্পটা আরো আকর্ষণীয়। প্রথম কিস্তির অনেক অসমাপ্ত ও রহস্যের উত্তর পাওয়া যাবে এবারের গল্পে। এবার আমরা লং টেকের দৃশ্য ব্যবহার করেছি।

সিরিজটিতে শরিফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজ, শিশুশিল্পী লুবাবাসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এস এন জনি ও সামিয়া অথৈ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট