,

টাইটানের পাঁচ আরোহীই মৃত বলে আশঙ্কা করা হচ্ছে: ওশানগেট

news-image

অনলাইন ডেস্ক : আটলান্টিকের তলদেশে হারিয়ে যাওয়া সাবমেরিন টাইটানে থাকা পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে ওশানগেট জাহাজের অপারেটর। খবর বিবিসির

এক বিবৃতিতে ওশানগেট জানিয়েছ, টাইটানে থাকা পাঁচ ব্যক্তিই ‘সত্যিকারের অনুসন্ধানকারী’। যারা সাহসী অনুসন্ধানকারীর জায়গা দখল করেছে।

‘ওই পাঁচজনের লাশ হয়ত কখনও মিলবে না’ ওশেনগেটের বিবৃতি আসার পরপরই এক সংবাদ সম্মেলনে বলেন অনুসন্ধান অভিযানে নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের কর্মকর্তা রিয়ার এডমিরাল জন মাগার।

মার্কিন কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল এম জন মাগার বলেন, ধ্বংসাবশেষটি টাইটানের বলে মনে করা হচ্ছে। ’ভয়ংকর বিস্ফোরণের’ ফলেই টাইটান ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডুবোযানে থাকা ৫ অভিযাত্রীর মরদেহ উদ্ধার করা যাবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

তিনি জানান, টাইটানের ৫টি বড় টুকরো পাওয়া গেছে।

নিখোঁজ ডুবোজাহাজ টাইটানে পাঁচজনের মধ্যে রয়েছেন- স্টকশন রাশ, হ্যামিশ হার্ডিং (৫৮), শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯) ও পল-হেনরি নারজিওলেট (৭৭)।

হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যে ডুবোযানটিতে সংরক্ষিত অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কথা। সেজন্যই তাদের বেঁচে থাকার আশা আর করা হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে কিছু ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট