,

নৌকায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে— বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতা থাকবে কিনা

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। পুনরায় নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সকল সামাজিক ভাতা থাকবে কি, থাকবে না।

আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে ভিজিএফের ৬৭৬ জন দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব রাখেন বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, করোনার ভ্যাকসিন কী বিএনপি দিয়েছিল। ওই সময় তারা আপনাদের পাশে না থেকে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেছে। ভ্যাকসিন দিলে মানুষ মরে যাবে। বরং আমরা সময়মতো ভ্যাকসিন না দিলে লাখো মানুষ মারা যেত। আমরা করোনা নিয়ন্ত্রণে এশিয়ায় প্রথম হয়েছি। ভারতের মতো বৃহৎ রাষ্ট যেখানে ব্যর্থ হয়েছে। আমরা থাইলেন্ড, শ্রীলংকার চেয়ে আগে ভ্যাকসিন সংগ্রহ করে আপনাদের বিনামূল্যে দিয়েছি। প্রতিটি মানুষকে ৩-৪ বার ভ্যাকসিন দিয়েছি। প্রতিটি ভ্যাকসিনে ১০ হাজার টাকা করে খরচ হয়েছে সরকারের।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, তারা ক্ষমতায় থাকতে বোমাবাজি করে মনুষ হত্যা করেছে। তাদের সময় শিক্ষার্থীদের নতুন বই দিতে পারেনি। তিনি এ সময় কয়েক মাস পর নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর বানানোর আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সকল উন্নয়ন কাজ বন্ধ করে দেবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা জানি আপনারা কষ্টে আছেন। দ্রব্যমূল্যে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এখন আস্তে আস্তে দাম কমছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঈদে আপনাদের পাশে থাকার চেষ্ট করে যাচ্ছেন। টিসিবির মাধ্যমেও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট