,

বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ১৬৬

news-image

অনলাইন ডেস্ক : ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় ১৬৬ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২২ জুন) দ্য গ্লোবাল লিভেবিলিটি রিপোর্ট-২০২৩ প্রকাশ করে ইআইইউ।

পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। সূচকগুলো হল—স্থিতিশীলতা, স্বাস্থ্য, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো। এতে দেখা যায়, ১৭৩টি শহরের এই র‍্যাঙ্কিংয়ে ঢাকার নম্বর ১৬৬, যা তালিকায় শেষের দিক থেকে সপ্তম অবস্থান।

তালিকার শীর্ষে থাকা শহরগুলো হল—ভিয়েনা, কোপেনহেগেন, মেলবোর্ন, সিডনি, ভ্যানকুভার, জুরিখ, ক্যালগেরি ও জেনেভা, টরন্টো এবং ওসাকা ও অকল্যান্ড। এর মধ্যে ক্যালগেরি-জেনেভা এবং ওসাকা-অকল্যান্ড যৌথভাবে তালিকায় স্থান করে নিয়েছে।

তালিকার শেষের দিকে থাকা শহরগুলো হল—দৌয়ালা, কিয়েভ, হারারে ও ঢাকা, পোর্ট মোর্সবি, করাচি, লাগোস, আলজিয়ার্স, ত্রিপোলি ও দামেস্ক। এর মধ্যে যৌথভাবে তালিকায় স্থান করে নিয়েছে হারারে-ঢাকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট