বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবি-বুধুকে কিনলে সঙ্গে মোটরসাইকেল ফ্রি দেয়ার অফার খামারীর

news-image

রংপুর ব্যুরো : কোরবানীর ঈদকে ঘিরে পশু কেনাবেচা শুরু হয়েছে রংপুরে। আসন্ন ঈদ ঘিরে হাট কাঁপাতে প্রস্তুত বিশাল আকৃতির রবি ও বুধু। এই গরু দুটির দাম হেঁকেছেন ১৫ লাখ করে। ৩০ লাখে তাদের কিনলে সঙ্গে পালসার ব্রান্ডের একটি মোটরসাইকেল ফ্রি দেয়ার লোভনীয় অফার দিয়েছেন তাদের মালিক।

জানাগেছে, রংপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের নগর মীরগঞ্জের দোলাপাড়া এলাকার খামারি রফিকুল ইসলাম সরকার। পেশায় তিনি দলিল লেখক। তার খামারে পরম যন্তে বেড়ে উঠেছেন ফ্রিজিয়ান জাতের রবি ও বুধু। সপ্তাহে সাতদিন, এরমধ্যে রবি ও বুধবারে জন্ম তাদের। তাই গরুর প্রতি ভালোবাসা থেকে মালিক ডাকেন ‘রবি’ ও ‘বুধু’ নামে।মোটাতাজাকরণে দেননি কখনো ইনজেকশন; খাবার হিসেবে দিয়েছেন পরিমিত পরিমাণে সুষম খাবার। এখন রবির বয়স তিন আর বুধুর চার বছর।এদিকে গরু দুটিকে একনজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন খামারে আসছেন। তাদের মতে, আসন্ন কোরবানি ঈদে রংপুর নগরীর ভিতরে এ দুটিই এখন পর্যন্ত আলোচনায় থাকা সবচেয়ে বড় গরু।

সরেজমিনে রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের নগর মীরগঞ্জের দোলাপাড়া এলাকার খামারি রফিকুল ইসলাম সরকারের বাড়ি সংলগ্ন খামারে গিয়ে দেখা গেছে, পরম যতœ নিয়ে রবি ও বুধুর পরিচর্যা করছেন রফিকুল। গরুর খাদ্যের দিকে খেয়াল রাখার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সজাগ তিনি। এমনকি এই তীব্র গরমে গরুর যাতে কষ্ট না হয়, সেজন্য রয়েছে দুটি ফ্যান। আলো সরবরাহ ঠিক রাখতে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা। এই গরু দুটির পেছনে প্রতিদিন দুই হাজার টাকার মতো খরচ হয়। যারা পরিচর্যা করছে তাদের কণ্ঠ এই গরু দুটির খুব চেনা। কেউ রবি ও বুধু বলে ডাক দিলেই গরু দুটি সাড়া দেয়। যতœআত্তির কমতি না থাকায় রবি ও বুধু এখন রফিকুলের পরিবারের আপনজনে পরিণত হয়েছে।ঈদ-উল-আজহা ঘিরে বিক্রির জন্য প্রস্তুত করা রবির বর্তমান ওজন ২৫ মণ, আর একবছরের বড় বুধুর ওজন আরো একমণ বেশি। তাদের মালিক এই গরু দুটির দাম হেঁকেছেন ১৫ লাখ করে। ৩০ লাখে তাদের কিনলে সঙ্গে একটি মোটরসাইকেল ফ্রি দেয়ার অফার দিয়েছেন খামারি রফিকুল ইসলাম সরকার।

নগরীর শালবন এলাকার হুমায়ন মিয়া ও পার্কের মোড় চকবাজার এলাকার হাদিউজ্জামান হাদি এসেছেন বিশালকায় এই গরু দুটিকে দেখতে। তারা জানান, রংপুরে এত বিশালাকৃতির গরু আছে যখন জানতে পারলাম তখন অপেক্ষা না করে দেখতে চলে এসেছি। দেখে খুব ভালো লাগলো যে কিনতে না পারলেও এত বড় গরু দেখতে তো পারলাম। তাদের মতে এই গরু দুটি রংপুরের সবচেয়ে বড় গরু।স্থানীয় মিলন মিয়া ও রাজিব হোসেন বলেন, গরু দুটি অনেক যতœ করে লালন করেছেন ওই খামারি। নিজে কষ্ট করলেও গরু দুটিকে কখনো কষ্ট দেয়নি। গত বছর গরু দুটিকে হাটে তোলা হলেও কাক্সিক্ষত দাম পায়নি। এবার আশানুরূপ দাম পেলে পরিশ্রম সার্থক হবে। আগামীতে এমন গরু পালনে উৎসাহ বাড়বে বলে তারা মনে করেন।

খামারি রফিকুলের ভাই শফিকুল ইসলাম ও রুহুল আমিন বলেন, আমার ভাই রবি ও বুধুকে খুব যতœ সহকারে লালন পালন করেছে। এই গরমে যেন গরুগুলোর কোন সমস্যা না হয়, সেজন্য সবধরণের ব্যবস্থা করে রেখেছে। গরু দুটির যন্ত ও লালন-পালনে ভাইয়ের চেষ্টা কোনো কমতি নেই। আশা করছি এ বছর কাক্সিক্ষত মূল্যেই গরু দুটি বিক্রি হবে।রফিকুলের ছেলে তূর্য ইসলাম বলেন, এই গরু দুটির জন্ম রবি ও বুধবার। আমার দাদী আদর করে গরু দুটির নাম রেখেছেন রবি ও বুধু। গত বছর এই গরু দুটিকে বিক্রির জন্য হাটে তোলা হলেও ভালো দাম পাওয়া যায়নি। এজন্য গত বছর বিক্রি করিনি। এই কোরবানি ঈদে গরু দুটি বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে।

এব্যাপারে খামারি রফিকুল ইসলাম সরকার জানান, বুধুকে চার বছর ও রবিকে তিন বছর ধরে লালন পালন করে আসছি। কখনও তাদের পরিচর্যা ও খাবারের বিষয়ে অবহেলা করিনি। এখন রবির ওজন ২৫ মণ ও বুধুর ওজন হবে প্রায় ২৬ মণ। দাম ১৫ লাখ করে ৩০ লাখ টাকা হাঁকিয়েছি। কেউ একসঙ্গে গরু দুটিকে কিনলে উপহার হিসেবে একটি পালসার মোটরসাইকেল দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাজারে গো-খাদ্য অনেক দাম। এই গরু দুটির পেছনে প্রতিদিন দুই হাজার টাকার মতো খরচ হয়। গতবার গরু দুটির দাম চাওয়া হয়েছিল ২০ লাখ তবে ১৪ লাখ টাকার বেশি কেউ দিতে চায়নি এজন্য আর বিক্রি করিনি। চলতি বছর ৩০ লাখ টাকা দাম চেয়েছি, তবে দরদাম করে নেয়ার সুযোগ রয়েছে। প্রতিদিনই বিভিন্ন পাইকার দেখে যাচ্ছেন। তবে এখনো বিক্রি হয়নি।

 

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের ভিড়ে সফলভাবে শেষ হলো জকসুর আন্তর্জাতিক শিক্ষা মেলা

অ্যাটাকার হয়েও ভিক্টিম কার্ড প্লে করা শিবিরের চরিত্র ও দুশ্চরিত্রের অংশ : নাছির

ব্যাংকার্স ফোরাম, কসবা’র ১ম বর্ষপূর্তি উদযাপন

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম

এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি নিয়ে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণের নতুন নিয়ম নিয়ে বিতর্ক

ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে জবি ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা