,

স্বামীকে হত‍্যা করে আত্মসমর্পণ করলেন স্ত্রী

news-image

ঢামেক প্রতিবেদক : পারিবারিক কলহের জেরে ধরে রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীর দায়ের কোপে শামীম মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে ৯৯৯-এ ফোন করে স্ত্রী বানু বেগম (৩২) আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে রায়েরবাজারের ক্যান্সার গলিতে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ‘আমরা ভোর ৪টার দিকে খবর পায়। বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে আমরা নিহতের স্ত্রীকে আমাদের হেফাজতে নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে ওই নারী জানায় এক মাস আগে বিয়ে করে তারা এই বাসায় উঠেছেন। বানু বেগমের আগের স্বামীর মৃত্যুর পর তিনি শামীম মিয়াকে বিয়ে করেন। অন্যদিকে, শামীম মিয়ার স্ত্রী ও বাচ্চা আছে। পারিবারিক কলহের জেরে বানু শামীম মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। শামীম মিয়া আচার বিক্রি করতেন।’

এছাড়া ঘটনার অন্য কোনো উদ্দেশ্য আছে কী না সে বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট