,

হত্যার হুমকি পেয়ে যা বললেন ‘ভীত’ হানি সিং

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় র‌্যাপার হানি সিং হত্যার হুমকি পেয়েছেন। কানাডা ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রারার সদস্যরা মুঠোফোনে এই হুমকি দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে র‌্যাপ তারকা হানি সিং এমন অভিযোগ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, হানি সিং এর কথা অনুযায়ী ‘আমাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। গোল্ডি ব্রারার দাবি করে মুঠোফোনে আমাকে এবং আমার কর্মীদের হত্যার হুমকি দেয়। আমি পুলিশ কমিশনার স্যারের কাছে নিরাপত্তা চাইছি এবং এ বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে আমি আতঙ্কিত।’

হুমকির বিষয়ে বিস্তারিত জানতে চাইলে হানি সিং বলেন, ‘এ বিষয়ে বেশি কথা বলা বারণ আছে। কারণ ঘটনাটির তদন্ত চলছে। আমাকে আন্তর্জাতিক একটা নম্বর থেকে কল করা হয়েছিল। যারা কল করেছিলেন তাদের কয়েকজনের ভয়েস রেকর্ড করা আছে। আমার কাছে সব প্রমাণ আছে। এবারই প্রথম আমার সঙ্গে এমনটা ঘটেছে। মানুষ সবসময় আমাকে ভালোবাসা দিয়েছে, জীবনে প্রথম আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমার পরিবারও আতঙ্কিত। মৃত্যুকে কে না ভয় পায়?’

বলিউডের শ্রোতাপ্রিয় গায়ক হানি সিং। এক সময় সংগীত ক্যারিয়ারে দারুণ সময় পার করেছেন তিনি। কিন্তু মানসিক অবসাদ, মাদকাসক্তি এই সুরের ছন্দে পতন ঘটায়। বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হন হানি সিং। রুপালি জগতের চাকচিক্য থেকে তাকে রিহ্যাব সেন্টারে থাকতে হয়েছে। সবকিছু মিলিয়ে গত কয়েক বছর কঠিন সংগ্রাম করেছেন ‘লুঙ্গি ড্যান্স’খ্যাত এই শিল্পী।

ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গেছে হানির। গত বছর স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে জনপ্রিয় এই র‌্যাপারের। এরপর মডেল-অভিনেত্রী টিনা থাডানির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, এ সম্পর্কও ভেঙে গেছে হানির।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না