,

৫১ জনকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রতি রাতে স্ত্রীকে মাদক সেবন করাতেন। এরপর লোকদের আমন্ত্রণ জানিয়ে স্ত্রীকে তাদের দিয়ে ধর্ষণ করাতেন, সেই সঙ্গে এসব দৃশ্য রেকর্ড করে রাখতেন। এমনই অভিযোগ উঠেছে ফ্রান্সের এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে তাকে গ্রেপ্তারও করেছে দেশটির পুলিশ।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম ডমিনিক পি। গত ১০ বছর ধরে তিনি তার স্ত্রীর সঙ্গে এমনটি করেছেন। এ নিয়ে তদন্তকারীরা ধর্ষণের ৯২টি ঘটনা শনাক্ত করেছেন। এ ঘটনায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বয়স ২৬-৭৩ বছর। পুলিশ এই ঘটনায় আরও অভিযুক্তকে খুঁজছে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, এসব ধর্ষণকারীর মধ্যে দমকলকর্মী, লরির চালক, পৌরসভার কাউন্সিলর, ব্যাংকের আইটি কর্মী, কারারক্ষী, নার্স এবং একজন সাংবাদিকও আছেন।

খবরে বলা হয়েছে, প্রথমে ডমিনিক তার স্ত্রীর খাবারে মাদক মেশাতেন, এরপর তিনি তাকে খাওয়াতেন। পরবর্তী সময়ে তিনি মাজানে তার বাড়িতে কথিত অতিথিদের ডাকতেন এবং ঘুমন্ত স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতেন।

ডমিনিক এসব ঘটনার দৃশ্য ধারণ করে ইউএসবি ড্রাইভে ‘অ্যাবিউস’ নামে এক ফাইলে সংরক্ষণ করেছেন। বর্তমানে এটি পুলিশের হাতে রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১১ সাল থেকে ২০২০ সালের মধ্যে এসব ধর্ষণের ঘটনা ঘটেছে এবং অনেক ব্যক্তি বারবার এসেছেন।

আরও পড়ুন: মসজিদের সামনে আসামিকে গুলি করে হত্যা তালেবানের

তদন্তকারীরা জানিয়েছে, ডমিনিক এসব কাজের সময় তামাক ও কড়া পারফিউম ব্যবহার করতে দিতেন না যেন তার স্ত্রী এতে জেগে উঠে।

জিজ্ঞাসাবাদের সময় কিছু অভিযুক্ত দাবি করেছেন, তাদের কোনো ধারণা ছিল না যে এসব কাজে তার স্ত্রীর সম্মতি ছিল না। এ সময় আরেকজন একে ধর্ষণ হিসেবে নিতে অস্বীকৃতি জানান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না