সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

news-image

সিলেট ব্যুরো : সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ৪২টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ৪২ কাউন্সিলর।

বুধবার রাতে নগরীর জালাবাদ গ্যাস ভবনের অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের ফলাফল ঘোষণা করেন।

সিসিক নির্বাচনে ৪২ ওয়ার্ডে নির্বাচিত সাধারণ কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, ৪ নম্বর ওয়ার্ডে শেখ তোফায়েল আহমদ শেপুল নির্বাচিত হয়েছেন।

৫ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফরহাদ হোসেন শামীম, ৭ নম্বর ওয়ার্ডে সায়ীদ মো. আবদুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডে জগদীশ চন্দ্র দাশ জয়ী হয়েছেন।

৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ১০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ১১ নম্বর ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু, ১২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সিকন্দর আলী, ১৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু নির্বাচিত হয়েছেন।

১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুমিন, ১৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৭ নম্বর ওয়ার্ডে রাশেদ আহমদ, ১৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান উজ্জল নির্বাচিত হয়েছেন।

১৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, ২০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আজাদুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুল রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডে ফজলে রাব্বী চৌধুরী মাসুম নির্বাচিত হয়েছেন।

২৩ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমদ, ২৪ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ২৭ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল নজরুল, ২৮ নম্বর ওয়ার্ডে রায়হান হোসেন, ২৯ নম্বর ওয়ার্ডে মাজহারুল ইসলাম শাকিল জয় লাভ করেন।

৩০ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রকিব খান, ৩১ নম্বর ওয়ার্ডে নজমুল হোসেন,৩২ নম্বর ওয়ার্ডে রুহেল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৩৪ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৩৫ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরন মাহমুদ নিপু, ৩৭ নম্বর ওয়ার্ডে রিয়াজ মিয়া্, ৩৮ নম্বর ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে লিটন আহমদ, ৪১ নম্বর ওয়ার্ডে ফখরুল আলম ও ৪২ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

সিলেট সিটি করপোরেশনে নতুন মেয়র নির্বাচন হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। ৬৯ হাজার ১২৯ ভোটে নজরুল ইসলাম বাবুলকে হারিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ২৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০