,

অপুর উপস্থাপনায় নাচবেন বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে মুক্তি পাচ্ছে মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‌‘প্রহেলিকা’। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো সিনেমার পর্দায় জুটি হলেন তারা। আর তাই এই তারকা জুটিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিটিভিতে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন চিত্রনায়ক ফেরদৌস ও অপু বিশ্বাস।

‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে বিটিভির এই অনুষ্ঠানে ‘আমার নাম মিস বুবলী’ ও ‘প্রহেলিকা’র গান ‘মেঘের নৌকা তুমি’র সঙ্গে কোলাজ নৃত্য পরিবেশন করবেন মাহফুজ-বুবলী। এছাড়াও অনুষ্ঠানে থাকছে কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের পরিবেশনা। যেখানে দেখা যাবে দীঘি ও আদর আজাদ। অনুষ্ঠানে ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’, ‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গানগুলোতে নাচতে দেখা যাবে তাদের।

থাকছে ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ণ মিউজিক্যাল ড্যান্স। আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন এ প্রজন্মের তারকা ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করেছে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান।

এছাড়াও ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গানে পাওয়া যাবে সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়াকে। ৩টি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ, সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তার কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।

‘আনন্দ মেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এটি প্রযোজনায় আছেন মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট