,

ভোটে অনিয়মের খবর নেই: ইসি রাশেদা

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের ভোটে এখনও কোন অনিয়মের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাই নাই। মাঠের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে, এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।’
ভোটার উপস্থিতি ভালো জানিয়ে তিনি বলেন, ‘বেশ ভালো। সিলেটের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে। আর সব জায়গায় ভালো। রাজশাহীতে খুবই ভালো।’

তবে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সে রকম কোনো তথ্য দিতে পারেননি এই কমিশনার। তিনি জানান, এখন পর্যন্ত এ রকম কোনো তথ্য আসে নাই। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পাব।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার কোন খবর আসেনি উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, ‘শুধুমাত্র রাজশাহীর একটা জায়গায় একটু শুরু হয়েছিল। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, ঠিক সময়ে শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোন তথ্য আসে নাই। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে। সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে দূর করার চেষ্টা করব।’

দুই সিটিতে সকাল ৮ থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৮ লাখের বেশি নাগরিক ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করে তাদের নগরপিতা নির্ধারণের সুযোগ পাবেন।

সিলেট সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন আর রাজশাহী সিটিতে ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট