,

যে কারণে স্থগিত হলো সেন্ট্রাল হাসপাতালের সংবাদ সম্মেলন

news-image

নিজস্ব প্রতিবেদক : ভুল চিকিৎসা ও চিকিৎসা অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগের ঘটনায় তদন্তের সময় বাড়ানো হয়েছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটির আজ প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তারা আরও সময় চেয়েছেন। এজন্য আজ বুধবার সকাল ১০টায় ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. এম এ কাশেম বলেন, ‘আমাদের তদন্ত চলছে। আইনি বাধ্যবাধকতার কারণে তদন্ত শেষ না হলে করতে পারব না। তদন্ত কমিটি আরও সাতদিন সময় চেয়েছে। আমরা চার দিন সময় দিয়েছি।’

এর আগে, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তা সাহা ও অস্ত্রোপচারকারী দুই চিকিৎসককে দায়ী করে সেন্ট্রাল হাসপাতাল। এর মধ্যে ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার দুই চিকিৎসক আদালতে নিজেদের দায় স্বীকার করলেও দায় নিতে নারাজ ডা. সংযুক্তা। তার দাবি, আঁখি হাসপাতালে ভর্তির সময়ে তিনি হাসপাতালে ছিলেন না। রোগী ভর্তির আগেই তিনি হাসপাতাল ছেড়ে যান।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে ডা. সংযুক্তা সাহা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের আন্দোলন ছিল নরমাল ডেলিভারির। বেশি বেশি রোগী ভর্তি হলে হাসপাতাল কর্তৃপক্ষ বাহ বাহ দিতেন। কিন্তু, আঁখির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আমার ওপর দায় চাপিয়ে পার পেতে চাচ্ছে। তারা আমার নাম ব্যবহার করে রোগী ভর্তির ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে অনিয়ম করেছে। যেখানে আমি দেশেই ছিলাম না সেখানে কেন আমি দায়ী হব? রোগীদের কেন তারা বলেননি যে আমি নেই। আমি একজন কনসালট্যান্ট, সেখানে রাত সাড়ে ১০টার দিকে বের হয়েছি।’

তবে সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে রোগীকে প্রলুব্ধ করার বিষয়ে বিএমডিসির স্পষ্ট নির্দেশনা থাকলেও তিনি তা মানতে নারাজ। এমনকি তিনি এ কর্মকাণ্ডে অনৈতিক মনে করেন না বলে জানান।তিনি বলেন, ‘এটি সচেতনতার জন্য করা হয়। বিএমডিসির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো রুলস নেই।’

তবে ভিন্ন কথা বলছে সেন্ট্রাল হাসপাতাল। ডা. সংযুক্তা সাহা হাসপাতালে আছেন জেনেই আঁখিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি তিনি যে দেশের বাইরে দুবাই যাচ্ছেন সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো কিছু জানাননি বলেও জানিয়ে কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার ডা. সংযুক্ততার দায় অস্বীকারের বিষয়ে জানতে চাইলে সেন্ট্রাল হাসপাতালে ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. মামুনুর রশিদ রাসেল আমাদের সময়কে এ তথ্য জানান।
মামুনুর রশিদ বলেন, ‘হাসপাতালে নিয়ম অনুযায়ী কোনো চিকিৎসক ছুটিতে যেতে চাইলে অন্তত ৩ দিন আগে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানাতে হয়। সে অনুযায়ী রোগীদের স্বার্থে নোটিশ টাঙানো হয়। কিন্তু ডা. সংযুক্তা এগুলোর কোনটাই করেননি।’

তিনি বলেন, ‘ঘটনার দিন ৯ জুন ডা. সংযুক্তা যে হাসপাতাল ছেড়ে গেছেন সেটিও আমাদের অবহিত করেননি। আঁখিকে হাসপাতালে ভর্তির আগে আমরা জানতাম না তিনি নেই। অস্ত্রোপচার হওয়ার পর জটিলতা দেখা দিলে পরদিন ভোরে আমরা জানতে পারি সংযুক্তা সাহা দেশের বাইরে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত ৯ জুন প্রসব ব্যাথা নিয়ে ২৫১ শয্যার সেন্ট্রাল হাসপাতালে আসেন মাহবুবা রহমান আঁখি (২৫)। ওই দিন নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করার কথা থাকলেও পরে সিজার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও দেখে ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানটির গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক ডা. সংযুক্তা সাহার কাছে এসেছিলেন তিনি। কিন্তু সে সময় হাসপাতালে ছিলেন না ওই চিকিৎসক।

রোগীদের অভিযোগ, অস্ত্রোপচারে সন্তান প্রসবকালে আঁখির মূত্রণালী মলদার কেটে ফেলা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে পরদিনই আঁখিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অন্যদিকে জন্মের কয়েক ঘণ্টার পরই মারা যায় নবজাতক। আটদিন চিকিৎসাধীন থেকে গত রোববার মা আঁখিও মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ এনে সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিল এবং অস্ত্রোপচারে জড়িত চিকিৎসকদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আঁখির সহপাঠীরা। ব্যবস্থা নেওযার আশ্বাস দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এ ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালটির দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। ডা. সংযুক্তার চিকিৎসা দেওয়া বন্ধসহ সাতটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রকৃত কারণ উদঘাটনে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না