,

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহায় রাজধানী ছেড়ে যাওয়াদের জন্য ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট বিক্রি শুরু হয়। ছয় দিনব্যাপী চলবে এই টিকিট বিক্রির কার্যক্রম। এবারও আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

জানা গেছে, অগ্রিম ফিরতি টিকিটের মধ্যে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি হবে। এ ছাড়া যেহেতু ২৯ জুন ঈদ হবে, তাই ১ জুলাইয়ের টিকিট আজ ২১ জুন বিক্রি করা হচ্ছে।

এবারও ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। প্রথম ভাগে সকাল ৮টায় বিক্রি শুরু হচ্ছে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় থেকে দেওয়া হবে পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট।

এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসনসংখ্যা হবে ২৯ হাজার। ঈদযাত্রার অগ্রিম টিকিট রিফান্ড/ফেরত দেওয়া যাবে না। ঈদ স্পেশাল ট্রেনের টিকিটও অনলাইনে দেওয়া হবে। একজন যাত্রী শুধু ঈদের আগে একবার এবং ঈদের পরে একবার করে টিকিট নিতে পারবেন। এক জন যাত্রী একটি আইডি দিয়ে চারটি টিকিট নিতে পারবেন, সেক্ষেত্রে যাত্রীর সঙ্গে থাকা বাকি তিন সহযাত্রীর বিবরণ টিকিটে উল্লেখ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট