,

কোস্ট গার্ডের বহরে যুক্ত হলো ৫ জাহাজ, কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : কোস্টগার্ডের জন্য পাঁচটি জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জাহাজগুলোর কমিশনিং করেন তিনি।

দেশিয় শিপইয়ার্ডে তৈরি জাহাজগুলোর মধ্যে দুটি ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।

এসব নৌযান বহরে যুক্ত হলে বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধ, সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সমুদ্র সীমানায় টহল এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও নৌ দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কোস্ট গার্ডের ‘অপারেশনাল’ কার্যক্রম বেগবান হবে।

ইনসোর প্যাট্রল ভেসেল বিসিজিএস জয় বাংলা এবং বিসিজিএস অপূর্ব বাংলা নামের জাহাজ দু’টি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। আর খুলনা শিপইয়ার্ড নির্মাণ করেছে টাগ বোট বিসিজিটি প্রত্যয়, বিসিজিটি প্রমত্ত এবং ফ্লোটিং ক্রেন বিসিজিএফসি শক্তি নামের তিনটি জাহাজ।

জাহাজগুলো উচ্চ গতি সম্পন্ন, যা ২৫ নটিকেল মাইল বেগে ঘন্টায় চলতে পারবে। জাহাজগুলোতে রয়েছে, অত্যাধুনিক সেন্সর, সার্ভেইলেন্স রাডার ও নেভিগেশনাল ইকুইপমেন্ট। ইনশোর পেট্রোল ভেসেল দুটিতে স্বংয়ক্রিয় কামান রয়েছে ৩টি করে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট