,

যে কারণে ১০ লাখ টাকা সম্মাননা পেলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন মুশফিকুর রহিম। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে তার। এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি। দলকে অনেক কিছুই দিয়েছেন তিনি।

৮৬ টেস্টে ৫ হাজার ৫৫৩ রান, ২৪৮ ওয়ানডেতে ৭ হাজার ১৮৭ ও ১০২ টি-টোয়েন্টিতে এক হাজার ৫০০ রান করেছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান। মাঠের ক্রিকেটে অবদান রাখায় মুশফিককে এবার বিশেষ সম্মাননা দিয়েছে বিসিবি। ভালো খেলার পুরস্কার হিসেবে বিসিবি থেকে ১০ লাখ টাকা পাচ্ছেন তিনি।

এ বিষয়ে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটি গণমাধ্যমকে বলেন, ‘একদিন খেলা শেষে মুশফিক আমাকে বলছিল আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। এটি শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমিও তো আলাদা করে ওকে কিছু দিইনি। সে জন্যই তাকে এটি (আর্থিক সম্মাননা) দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তা হলে সবাই চাইবে। আর এটিই শেষ আর কাউকে দেব না।’

তিনি আরও বলেন, ‘তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি এরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। এর আগেও অনেকে ছিল, এখনো আছে। কিন্তু এদের একটা বিশেষ ব্যাপার আছে। তাই মনে হয়েছে, ওদের জন্য কিছু করা উচিত।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট