,

রায় ঘোষণা থেকে সাক্ষ্য গ্রহণে গেল হেরোইন উদ্ধারের মামলা

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের দুই নাগরিকের কাছ থেকে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলাটি ফের সাক্ষ্য গ্রহণের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার-৫ নম্বর বিশেষ দায়রা আদালতে মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আদালত দেখতে পান মামলার বাদীকে জেরা করা শেষ করেনি আসামিপক্ষ। তাই বিচারক ইকবাল হোসেন মামলাটি রায় ঘোষণা থেকে বাদীকে জেরার জন্য আগামী ৬ জুলাই দিন ঠিক করেছেন।

মামলার আসামিরা হলেন পাকিস্তানের পাঞ্জাবের মুলতান থানার এলাহী বক্সের ছেলে আল্লা বক্স (৪৮) ও করাচির গুলশান-এ-ইকবালের মৃত আব্দুর রহমানের ছেলে মো. হারুন (৬০)। আসামিদের মধ্যে হারুন মামলার বিচার চলাকালে মারা গেছেন। আল্লা বক্সের বিরুদ্ধে মামলার বিচার চলমান।

গত ১৪ মে আদালত মামলাটির রায়ের তারিখ ৫ জুন ধার্য করেন। তবে ওই দিন বিচারক ছুটিতে থাকায় রায় পিছিয়ে ২০ জুন ধার্য করা হয়।

২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে মো. হারুন ও আল্লা বক্স পাকিস্তানি এয়ার লাইনসে শাহজালাল বিমানবন্দরে নামেন। বের হওয়ার সময় ব্যাগ তল্লাশি করে তাদের কাছে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি বিমানবন্দর থানায় মামলা করেন সিআইডির পুলিশ পরিদর্শক শফিকুর রহমান। মামলাটি তদন্ত করে সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দেওয়ান কউসিক আহমেদ ওই বছরের ৩০ মে দুই পাকিস্তানিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরের বছর ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জনের মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট