,

ঢালিউডের এ নায়ককে চিনতে পারছেন?

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার তিনি সুপারস্টার। তার নামেই চলে সিনেমা। এবার এমন রূপে হাজির হলেন, যে তাকে চেনাই বড় দায়। বলছিলাম শাকিব খানের কথা। হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার পোস্টারে বয়োবৃদ্ধ শাকিবকে দেখে চমকে গেছেন অনেকেই।

আজ মঙ্গলবার সন্ধ্যায় শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে ‘প্রিয়তমা’ ছবির পোস্টার পোস্ট করা হয়। সে পোস্টটি দেখে চমকে ওঠেন এ সুপারস্টারের ভক্ত-অনুরাগী।

পোস্টারে দেখা যায়, এক বৃদ্ধকে, যার লম্বা চুল লম্বা দাড়ি। চুল-দাড়িতে পাক ধরেছে। যে কেউ প্রথম দেখায় ভাবতেই পারবেন না এ বৃদ্ধ আসলে শাকিব খান।

শাকিবের পোস্ট এখন পর্যন্ত ১ লাখের বেশি মানুষ রিঅ্যাক্ট করেছেন। এতে মন্তব্য করেছেন ১৮ হাজার ফেসবুক ব্যবহারকারী। পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে ৩ হাজারেরও বেশি বার। মন্তব্যকারীদের অধিকাংশই প্রশংসায় ভাসাচ্ছেন শাকিবকে।


মোহাম্মদ ইলিয়াস নামের একজন লিখেছেন, ‘অসাধারণ অসাধারণ অসাধারণ বস’। মো. তামজিদ নামের একজন লেখেন, ‘পুরাই আগুন খান সাহেব’। ইয়াসিন আরাফাত লেখেন, ‘এবার সিনেমা হলে শাকিব খানের প্রিয়তমা কাঁপিয়ে দেবে’। নাঈম নামের একজন লেখেন, ‘শাকিব খানের ক্যারিয়ারের সেরা মুভি আসতেছে…।’

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। ফারুক হোসেনের সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। শাকিব-ইধিকা পাল ছাড়াও এতে আছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ অনেকে। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট