,

সিসিক নির্বাচন: ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

news-image

অনলাইন ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মহানগরীর সকল কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে সিসিক নির্বাচনের সরঞ্জামাদি নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বিতরণ কার্যক্রম শুরু হয়, পরে সেসব সামগ্রী ভোট কেন্দ্রে নেওয়া শুরু হয়।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির এসব তথ্য জানিয়ে বলেন, ‘ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার এবং আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।’

তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট এবং পুরো নির্বাচনী এলাকায় ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, সুষ্ঠুভাবে সিসিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মাঠে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ৫১টি মোবাইল টিম, ১৫টি স্ট্রাইকিং ফোর্স, ৬টি রিজার্ভ ফোর্স এবং প্রত্যেক জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ফোর্স থাকবে।

সিলেট সিটি কর্পোরেশনে এরআগে ২৭টি ওয়ার্ড থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নিয়ে এবার মোট ৪২টি ওয়ার্ড রয়েছে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গেও ভোটার রয়েছেন ৬ জন।

আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

এবার ৪২টি ওয়ার্ডে কেন্দ্র বেড়ে হয়েছে ১৯০টি এবং ভোট কক্ষ ১ হাজার ৩৬৭টি। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না