,

সিকান্দার রাজার সেঞ্চুরিতে জিম্বাবুয়ের দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক : সিকান্দার রাজার অনবদ্য সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ের দাপুটে জয়। রাজা ৫৪ বলে ৬টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন।

বিশ্বকাপ বাছাই পর্বে এদিন নিজেদের টানা দ্বিতীয় জয় পেল জিম্বাবুয়ে।

এর আগে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২৯১ রানের টার্গেট তাড়ায় ৩৫ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে। সেই ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন অধিনায়ক ক্রেগ আরভিন (১২১*) ও সাবেক অধিনায়ক শেন উইলিয়ামস।

মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষেও দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক ক্রেগ আরভিন ও সাবেক অধিনায়ক শেন উইলিয়ামস। এদিন আরভিন দলের জয়ে ৪৮ বলে ৫০ রান করে অবদান রাখেন। ৫৮ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শেন উইলিয়ামস।

এদিন হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান করে নেদারল্যান্ডস। দলের হয়ে ১১১ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৮৮ রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং।

৭২ বলে ৮টি চারের সাহায্যে ৮৩ রান করেন অধিনায়ক স্কোট এডোয়ার্ডস। ৬৭ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন ম্যাক্স ও ডাউড। ৩১ বলে ২টি চার আর এক ছক্কার সাহায্যে ৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন সাকিব জুলফিকর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট