,

কামার পল্লীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

news-image
তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া : আর কয়েক দিন পরই ঈদ উল আযহা। ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কামার পল্লীতে ব্যস্ত সময় পার করেছে শ্রমিকরা। ভোরের সূর্যোদয়ের থেকে মাঝ রাত পর্যন্ত কামারপাড়া এখন মুখরিত থাকে লোহা-হাতুড়ির ঠনা ঠন , ঠনা ঠন্ শব্দে। শুধু মাত্র বছরের এই সময়ে কদর বাড়লেও বছরের অন্যান্য সময় থাকতে হয় অনেকটায় হতাশায়। এ কারণে এ পেশা থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই।
জেলার নবীনগর, নাসিরনগর, সরাইল চুন্ডা, সদর উপজেলার সুলতানপুর উলচা পাড়ায় এলাকায় উত্তরাধিকার সূত্রে গোষ্ঠিগতভাবে বেশ কয়েকটি পরিবার এ কাজ করেন। এদের মধ্যে শহরতলি গোর্কণঘাটের কামারদের হাতের তৈরি জিনিসের কদর রয়েছে দেশব্যাপী।
কৃষিনির্ভর এ জেলায় এ বিশাল উপজেলার কৃষক ও গৃহস্তদের নিত্য প্রয়োজনীয় লৌহযন্ত্রের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী অন্যান্য জেলা ও উপজেলায় বিক্রি হতো এখানকার কামারের হাতের তৈরি বিভিন্ন লৌহযন্ত্র। কিন্তু এখন আর সে দিন নেই। আসছে কোরবানির ঈদকে সামনে রেখে কামার শ্রমিকরা দা, ছুরি, কোড়াল,বটি তৈরিতে ব্যস্ত থাকলেও দেশ-বিদেশের মেশিনের তৈরি বিভিন্ন যন্ত্রপাতির বাজার দখল করায় এখন আর কামার শিল্পের অতি প্রয়োজনীয় কাঁচামাল লোহার ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে তাদের হাতের তৈরি বাজার দরে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মেশিনের তৈরি পণ্যের সয়লাভ ও কামারের তৈরি পণ্য আগের মত চাহিদা না থাকার ফলে বাধ্য হয়ে কামারশিল্প ছেঁড়ে অনেকেই চলে যাচ্ছে অন্য পেশায়।
কয়েকজন কামার মালিক ও শ্রমিকের সঙ্গে কথা হলে তারা বলেন, ঈদকে সামনে রেখে আমাদের এই কাজের চাহিদা বাড়ায় বছরের অন্য সময় থেকে এখন ব্যস্ত সময় পার করছি। শুধু বংশগত প্রথার কারণে অনেকে এ পেশা ধরে রেখেছেন।
কামার শিল্পীদের হাতের তৈরী করা লৌহযন্ত্র বিক্রিতারা জানান, জেলা সদরের গোর্কণঘাটের কামারদের কদর সারা দেশ জুড়ে। এখানকার তৈরী করা পণ্য রাজধানী ঢাকাসহ সারাদেশে সরবরাহ করা হয়।

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও