,

ওমান থেকে গ্যাস আনতে দীর্ঘমেয়াদি চুক্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : ওমান সরকারের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ১০ বছর মেয়াদি চুক্তি করেছে সরকার। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম, আর ওমানের পক্ষে সই করেন দেশটির সরকারি মালিকানাধীন কোম্পানি ওকিউ ট্রেডিং লিমিটেডের নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী।

জিটুজি ভিত্তিতে ১০ বছর মেয়াদী ১ থেকে ১ দশমিক ৫ এমটিপিএ (মিলিয়ন টন পার এনাম) এলএনজি আমদানির লক্ষ্যে পেট্রোবাংলা ও ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে ২০১৮ সালের ৬ মে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। স্বাক্ষরিত চুক্তির আলোকে ওকিউ ট্রেডিং লিমিটেড বর্তমানে বছরে ১ এমটিপি (১৬ কার্গো সমতুল্য) এলএনজি সরবরাহ করছে।

আজ স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ১০ বছর মেয়াদে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে ওমান। এর মধ্যে ২০২৬ সালে ৪ কার্গো, ২০২৭ থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর ১৬ কার্গো এবং ২০২৯ হতে ২০৩৫ সাল পর্যন্ত প্রতিবছর ২৪ কার্গো এলএনজি সরবরাহ করবে, যা কম বেশি ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজির সমতুল্য।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই এলএনজি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশ গ্যাস অনুসন্ধান কাজ জোরদার করেছে । গভীর সমুদ্রে অনুসন্ধানের জন্য পিএসসিকে হালনাগাদ করা হচ্ছে। এ সময় তিনি ওমানসহ সংশ্লিষ্টদের আগত পিএসসিতে অংশগ্রহণ করার আহ্বান জানান।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফ্ফার আলবুলুসি, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, ওকিউ ট্রেডিং লিমিটেডের নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট