,

গণ অধিকারের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ, যা বললেন রেজা কিবরিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : গণ অধিকার পরিষদের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করেছে সদস্যসচিব নুরুল হক নূরের অনুসারীরা। গতকাল সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এ সিদ্ধান্তকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন।

সোমবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদস্যসচিব নুরুল হক নুর।

এতে বলায় সভায় সাংগঠনিক আলোচনা ছাড়াও গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় উদ্ভূত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় সুশৃঙ্খলভাবে দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

এ সিদ্ধান্তের ব্যাপারে ড. রেজা কিবরিয়া বলেন, ‘নূরের বৈঠক ও সিদ্ধান্ত অবৈধ। গণ অধিকার পরিষদ আমার নামেই নিবন্ধন পাবে। দলের অধিকাংশ নেতাকর্মী আমার সঙ্গেই থাকবেন। দুই-চারজন নূরের সঙ্গে থাকতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট