,

এই আটমাস আমাকে অনেক কিছু শিখিয়েছে: দীঘি

news-image

বিনোদন প্রতিবেদক : নিজেকে নতুনভাবে আবিস্কার করেছেন শিশুকালে তারকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। গত দুই আড়াই বছরে অনেক কটু মন্তব্য মুখ বুজে সহ্য করতে হয়েছে তাকে, শুধুমাত্র তার ওজন নিয়ে! মনে মনে পণ করেছিলেন, নতুনভাবে হাজির হবেন। অবশেষে তাই করে দেখালেন দীঘি।

এবার সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। নাম ‘মার্ডার নাইনটিজ’।পরিচালনায় আবু হায়াত মাহমুদ।

আট মাস আগের এবং সম্প্রতি দুটি ছবি দিয়ে নতুনভাবে নিজেকে তৈরি করা প্রসঙ্গে দীঘি লেখেন, ‘এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গত আট মাসে ওজন ৬১ থেকে ৫২ কেজিতে নিয়ে এসেছি।’

দীঘি বলেন, ‘এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয় ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ অনেক কিছু। এখন সেই আমি একই ব্যক্তি।’

এই ওয়েব সিনেমায় দীঘির বিপরীতে অভিনয় করেছেন খাইরুল বাশার। দীঘি বলেন, ওয়েব সিনেমায় ‘মার্ডার নাইনটিজ’ ছবির গল্প অসাধারণ। এতে অভিনয় করেছি গৃহবধূর চরিত্রে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন। ঘটে নানা ঘটনা। আসছে ঈদে এটি প্রচার হবে আরটিভিতে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট