,

বাংলাদেশের ৯৬ হাজার ৯১৯ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৯৬ হাজার ৯১৯ জন বাংলাদেশি হজযাত্রী। এ পর্যন্ত বিভিন্ন কারণে তিন নারীসহ ২২ জন হজযাত্রী মারা গেছেন।

আজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের ২৯তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়, এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে ২৮ হাজার ২৯২ জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।

এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এরই মধ্যে এক লাখ ১৫ হাজার চারটি হজযাত্রী ভিসা ইস্যু করা হয়েছে।

বাংলাদেশ থেকে চলতি বছর ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট