,

কফিনে শ্বাস নেওয়া সেই ‘মৃত’ নারী মারা গেছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাত দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর অবশেষে মারা গেছেন কফিনে শ্বাস নেওয়া সেই ‘মৃত’ নারী। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হওয়া ইকুয়েডরে বেলা মনতোয়া (৭৬) নামের এই নারীকে এর আগে ভুলবশত মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। তবে শেষমেশ তিনি মারা গেছেন বলে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাত দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর বেলা স্ট্রোক করেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বেলা হাসপাতালে থাকাকালীন স্থায়ী নজরদারির অধীনে ছিলেন।

স্থানীয় এক পত্রিকায় বেলার সন্তান গিলবার্ট বারবেরা বলেন, এবার আমার মা মারা গেছেন। আমার জীবন আর আগের মতো থাকবে না।

এর আগে গত ৯ জুন বেলাকে ভুলবশত মৃত ঘোষণা করলে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর সমাধিস্থ করার আগে স্বজনরা বেলা মনতোয়ার কাপড় বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

হঠাৎ তারা দেখতে পান, কফিনের মধ্যে জোরে জোরে শ্বাস নিচ্ছেন বেলা মনতোয়া। কফিনের ঢাকনা খোলা থাকলেও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হচ্ছে তার।

সঙ্গে সঙ্গে মনতোয়াকে কফিন থেকে বের করে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট