,

যুবকের সাহসিকতায় মাঝনদীতে আটকেপড়া ৩৪ যাত্রীর প্রাণ বাঁচল

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : কচুরিপানায় মাঝনদীতে খেয়া নৌকায় আটকাপড়ে ৩৪ যাত্রী। এর প্রায় চার ঘণ্টা পর এক যুবকের সাহসিকতায় প্রাণে বেঁচে যান তারা। গতকাল রোববার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের পাশে শীতলক্ষ্যা নদীতে ঘটেছে এ ঘটনা।

উদ্ধারকৃত ১৯ নারী, ১৪ পুরুষ ও এক শিশু পার্শবর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুরিয়াদী ও হারিয়াদী গ্রামের বাসিন্দা। আর উদ্ধারকারী যুবক আকাশ বরমী ইউনিয়নের সিটাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রোববার বিকেল পাঁচটার দিকে একটি খেয়া নৌকা যাত্রী নিয়ে বরমী ঘাটথেকে কাপাসিয়ার কুরিয়াদী ঘাটে যাচ্ছিল। নৌকায় নারী-পুরষ মিলে ৩৪ জন যাত্রী ছিল। মাঝনদীতে কচুরিপানার কারণে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাত্রীরা আটকা পড়ে। কচুরিপানার কারণে কোনো নৌকা বা ট্রলার আটকেপড়া নৌকা উদ্ধার করতে পারেনি। কচুরিপানার কারণে নদী সাঁতরেও কেউ যেতে পারেননি।


উদ্ধারকারী যুবক আকাশ
বরমী বাজারের ব্যবসায়ী মো. আলউদ্দিন খান জানান, বিকেল থেকে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। পরে রাত সাড়ে ৮টার দিকে আকাশ নামের ওই যুবক আটকেপড়াদের উদ্ধারে এগিয়ে আসেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি কোমরে রশি বেঁধে নদীতে ঝাঁপ দেন। ডুব দিয়ে দিয়ে নৌকায় পৌঁছে রশি বেঁধে আবারও তীরে ফিরে আসেন। পরে পাড়ে থাকা জনতা রশি ধরে টেনে নৌকাটি পাড়ে আনতে সক্ষম হয়।

আকাশ জানায়, সন্ধ্যায় বরমী বাজারে মায়ের জন্য ওষুধ কিনতে এসে শুনতে পান নদীতে যাত্রী নিয়ে নৌকা আটকা পড়েছেন। এগিয়ে গিয়ে দেখেন যাত্রীরা সবাই কারখানার শ্রমিক। তাই নিজের জীবন বাজি রেখে কোমরে রশি বেঁধে নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি।

এ ব্যাপারে খেয়া ঘাটের ইজারাদার তফির উদ্দিন জানান, কচুরিপানার জন্য কিছুদিন যাবৎ খেয়া চালানো বাধাগ্রস্থ হচ্ছে। রোববার বিকেলে খেয়া পারাপার অনেকটাই বন্ধ ছিল। যাত্রীরা পিড়াপিড়ি করে নৌকাটি নিয়ে মাঝনদীতে আটকা পড়ে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট