,

টি-টোয়েন্টি দলে ফিরলেন আফিফ

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন আফিফ হোসেন ও ইবাদত হোসেন চৌধুরী।

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন আফিফ। এর আগে তিনি গড়েন বাংলাদেশের হয়ে টানা ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড।

অফ ফর্মে থাকায় এবার আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডেও জায়গা হারান বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান।

আফিফের চেয়েও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইবাদত। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন ২৯ বছর বয়সি এই পেসার।

রোববার সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে আছেন আফিফ। তবে বাদ পড়েছেন জাকের আলি অনিক।
আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন জাকের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই মাঠে গড়াবে সিরিজের দুই টি-টোয়েন্টি ম্যাচ।

আসন্ন এ সিরিজকে সামনে রেখে রোববার সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট