সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ১৪০০ কোটি টাকার মালিক কোহলি, উৎস কী

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমানে ক্রীড়জগতের অন্যতম জনপ্রিয় তারকা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কোহলিকে অনুসরণ করেন প্রায় ২৫২ মিলিয়ন অনুসারী, ক্রীড়া তারকাদের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ সংখ্যা। সম্পদের দিক দিয়েও কম যান না কোহলি!

‘স্টক গ্রো’র বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কোহলির মোট সম্পদের পরিমাণ ১ হাজার পঞ্চাশ কোটি রুপি, যা বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৩৮৪ কোটি টাকার মতো।

বিভিন্ন মাধ্যম থেকে এই টাকা আসে কোহলির। ভারতের চুক্তিবদ্ধ ‘এ+’ ক্যাটাগরির ক্রিকেটার কোহলি। সেখান থেকে ৭ কোটি রুপি পান কোহলি। তাছাড়া টেস্ট ক্রিকেটে ম্যাচপ্রতি ১৫ লাখ, ওয়ানতেতে ৬ লাখ এবং টি-টোয়েন্টিতে ৩ লাখ রুপি করে পান কোহলি।

এছাড়াও ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতি মৌসুমে চুক্তি অনুযায়ী ১৫ কোটি রুপি করে দেয় তার ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এছাড়া একাধিক ব্র্যান্ডের মালিক কোহলি। সাতটি স্ট্রার্ট আপ ব্যবসায় বিনিয়োগ করেছে এই তারকা। যার মধ্যে রয়েছে, ব্লু ট্রাইব, ইউনিভার্সাল স্পোর্টসবিজ, এমপিএল এবং স্পোর্টস কনভো।

কোহলি ১৮টি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। প্রতি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য বার্ষিক সাড়ে সাত থেকে দশ কোটি টাকা ফি নেন তিনি, যা বলিউডসহ ভারতের ক্রীড়াক্ষেত্রের কোনো তারকার জন্য সর্বোচ্চ। বিজ্ঞাপন থেকে তিনি ১৭৫ কোটি রুপির মতো আয় করেন।

ভারতের সাবেক এই অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম এবং টুইটারে পোস্টপ্রতি যথাক্রমে ৮.৯ কোটি এবং ২.৫ কোটি টাকা করে নেন। তার দুটি বাড়ি আছে, মুম্বাই (৩৪ কোটি রুপি মূল্যের) এবং গুরুগ্রাম (৮০ কোটি রুপি মূল্যের)। এছাড়া ৩১ কোটি রুপির একটি বিলাসবহুল গাড়ি আছে তার। এছাড়াও ইন্ডিয়ান সুপার লিগে খেলা দল ‘এফসি গোয়া ফুটবল ক্লাবের’ মালিক কোহলি। একটি টেনিস দল এবং প্রো-রেসলিং দলেরও মালিক তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী