,

সাংবাদিক নাদিম হত্যায় ইউপি চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

news-image

অনলাইন ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ রোববার বিকেল সাড়ে ৩টায় জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আরও তিন আসামি রেজাউল করিম ও মনিরুজ্জামানকে ৪ দিন এবং জাকিরুল ইসলামকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউনুস আলী বলেন, পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। আদালত মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ৫ দিন, দুইজনকে ৪ দিন এবং একজনকে এক দিন করে রিমান্ড দিয়েছেন। আজ বিকেল থেকেই রিমান্ড শুরু হবে।

গত বুধবার রাতে পেশাগত কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পথে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় পৌঁছালে সামনে থেকে আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়। এরপর ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনে হিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নাদিমকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নাদিমের শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট