,

রশিদ-নবীকে নিয়ে আফগানদের শক্তিশালী দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে টেস্ট হারের পর নড়ে বসেছে আফগানিস্তান। আসছে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য আজ রোববার ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দলটি। যেখানে লেগ স্পিনার রশিদ খান, অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ও আরেক স্পিনার মুজিব-উর-রহমানকে নিয়ে দল সাজানো হয়েছে।

গত জুনের শুরুতে পিঠের চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি রশিদ খান। তৃতীয় ওয়ানডেতে খেললেও ৪ ওভারে ২১ রানে ছিলেন উইকেটশূন্য। বাংলাদেশের বিপক্ষে এরপর একমাত্র টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন নুর আহমেদ ও ফরিদ আহমেদ। স্কোয়াডে জায়গা পেয়েছেন শহীদুল্লাহ কামাল, জিয়া আকবর, ইজহারুলহক নাভিদ, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ।

আগামী ৫ জুলাই চট্টগ্রামে শুরু হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ৮ ও ১১ জুলাই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর দলটি সিলেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সফর শেষ করবে।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া আকবর, ইজাহারুল হক নাভিদ, আবদুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শাফি ও সাঈদ আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট