,

প্রধানমন্ত্রীর কাছে জল্লাদ শাহজাহানের দুই দাবি

news-image

অনলাইন ডেস্ক : ৩২ বছর পর মুক্তি পেয়ে সরকারের কাছে দুটি দাবি জানিয়েছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে তিনি এ দাবি জানান।

সরকারের কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা এমন প্রশ্নের জবাবে শাহজাহান বলেন, আমার থাকার কোনো জায়গা নাই। কোথায় যাব তার কোনো ঠিকানা নাই। তাই সরকার যেন আমার একটা থাকার ব্যবস্থা করে দেন এবং চলার ব্যবস্থা করে দেন।

তিনি বলেন, প্রতিটি ফাঁসিতেই কিছু না কিছু আবেগ তাড়িত বিষয় থাকে। কারণ আমার হাতে একজন লোক চলে যাচ্ছে। তাকে দেখা বা তার ফাঁসি দেয়া অনেক কষ্টের। আমার সঙ্গে আরও ৬ জন কাজ করেছেন।

কারাগারে ফাঁসির বিষয়ে তিনি বলেন, প্রতিটা ফাঁসিতেই একটা আবেগ থাকে। কারণ মানুষ যত অপরাধই করুক না কেন, যখন সে মৃত্যুর মুখে পতিত হয়, তখন সবারই একটু না একটু মায়া লাগে। সে মায়াটা না হয় আমি করলাম কিন্তু কোর্ট তো করবে না, আইন তো তাকে ক্ষমা করবে না।

বহু হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এরশাদ শিকদার ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে ফাঁসিতে ঝোলান জল্লাদ শাহজাহান ভূঁইয়া। কীভাবে এরশাদ শিকদার ও বাংলা ভাইকে ফাঁসিতে ঝোলানো হয় এবং তাদের শেষ ইচ্ছা কী ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহজাহান ভূঁইয়া বলেন, এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়ার আগে তিনি দাঁড়িয়ে একটা কথা বলেছিল, ‘আমার জীবনে আমি কোনো অন্যায় করিনি, আমার জন্য দোয়া করবেন।’

বাংলা ভাইয়ের শেষ ইচ্ছা কী ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মরার পরে যেন আমার ছবিটা না উঠানো হয়।’

শাহাজাহান ভূঁইয়া আরও বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আমার এক বোন আছে। তাকে কখনো দেখিনি। কিন্তু ফোনে কথা হয়েছে। সে আমাকে কোনো দিন দেখতেও আসেনি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট