,

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা: নবজাতকের পর মায়েরও মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের পর মা মাহবুবা রহমান আঁখিও মারা গেছেন। ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুর সোয়া ২টায় মারা যান তিনি।

আঁখির ভাই মো. শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালটিতে গত ৮ দিন ধরে লাইফসাপোর্টে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

এর আগে সেন্ট্রাল হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক ডা. সংযুক্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নরমাল ডেলিভারির তথ্য পেয়ে গত ৯ জুন কুমিল্লা থেকে সেন্ট্রালে আসেন আঁখি। কিন্তু যে চিকিৎসকের অধীনে সন্তান প্রসব করার কথা, সেটি না হয়ে উল্টো ভুল চিকিৎসার শিকার হন তিনি। এতে করে জন্মের একদিন পরই নবজাতকের মৃত্যু হয়েছে। পরে সংকটাপন্ন অবস্থায় ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় আঁখিকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।

এর আগে এ ঘটনায় সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে তোলা হলে দোষ স্বীকার করে জবানবন্দি দেন তারা।

এ ঘটনায় গত শুক্রবার সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থাপনায় বেশকিছু ঘাটতি দেখতে পান অধিদপ্তরের কর্মকর্তারা। জরুরি চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আইসিইউসহ প্রতিষ্ঠানটিতে সব ধরনের অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দেয় অধিদপ্তর। পাশাপাশি ডা. সংযুক্তা সাহাকে ওই প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ সেবা দেওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট