,

যুবকের গোপনাঙ্গে আগুন, ৩ ভাই গ্রেপ্তার

news-image

বরিশাল ব্যুরো : বরিশালের মুলাদীতে ভ্যান চুরির অপবাদ দিয়ে মো. শামীম আকন নামের এক যুবকের গোপনাঙ্গ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াসহ নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মুলাদী উপজেলার দক্ষিণ গলইভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শামীম ওই গ্রামের মৃত সালাম আকনের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি পেশায় দিনমজুর।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ভ্যান চুরির অভিযোগে নির্যাতনের ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী যুবকের স্ত্রী। মামলায় চার জনের উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে তিন জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শামীম বলেন, ‘স্থানীয় শাহাবুদ্দিনের ব্যাটারিচালিত একটি ভ্যান চুরি হয়। এই জন্য আমাকে দায়ী করে শাহাবুদ্দিনের ছোট ছেলে বায়জিদ কল করে তাদের বাড়িতে ডেকে নেয়। সেখানে যাওয়ার পর শাহাবুদ্দিনের ঘরে নিয়ে ভ্যান চুরির অভিযোগে বায়জিদ ছুরি দিয়ে আমার চোখের ওপর আঘাত করে। ছুরি দিয়ে খুঁচিয়ে আমার চোখ উঠিয়ে ফেলার চেষ্টা করে। এছাড়া গাছের সঙ্গে বেঁধে আমাকে বেধড়ক মারধর করে বায়জিদ, তার ভাই মাইনুদ্দিন ও মনিরসহ আরও ১০/১৫ জন।’

ভুক্তভোগী যুবক বলেন, ‘একপর্যায়ে সেখানে থাকা স্থানীয় হালিম হাওলাদারের পায়ে ধরে মিনতি করলেও নির্যাতন বন্ধ করেনি তারা। এমনকি আমার গোপানাঙ্গ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় অজ্ঞাত একজন ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট