,

আফগানদের বিপক্ষে ওয়ানডে দলে আফিফ-নাঈম

news-image

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ওপেনার নাঈম শেখ, তার সঙ্গে ফিরেছেন আফিফ হোসেনও। এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।

টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিবকে ছাড়াই নেমেছিল বাংলাদেশ। একইসঙ্গে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও ব্যাকপেইনের ব্যাথায় শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান। তবে তাকে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে। সাকিবের অনুপস্থিতিতে সাদা পোশাকে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস। অভিষেক টেস্টেই তিনি বাজিমাত করেছেন। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ ক্রিকেট এবং টেস্ট ফরম্যাটের স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। যা রানের হিসেবে আধুনিক ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

টেস্ট শেষে প্রায় অর্ধমাস বিরতি দিয়ে আগামী ৫, ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে আফগানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। ফরম্যাটটির জন্য আগে থেকেই বিসিবি অনুশীলন ক্যাম্প পরিচালনা করে আসছিল। যেখানে আফিফ-নাঈমদের সঙ্গে ছিলেন ঘরোয়া ক্রিকেটে রান করা এনামুল হক বিজয়ও। তবে আফিফ-নাঈম ডাক পেলেও বিজয়ের ওয়ানডেতে বিজয়ের জায়গা হয়নি।

এদিকে, আসন্ন সিরিজের দল থেকে বাদ পড়েছেন আয়ারল্যান্ড সিরিজে খেলা তিন ক্রিকেটার। তারা হলেন- মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি, ওপেনার রনি তালুকদার ও পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া আগেই জানা গিয়েছিল পবিত্র হজ পালন করতে যাওয়ায় এই সিরিজে থাকবেন না মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট