,

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাছ ধরতে গিয়ে এক জেলে এবং বিশ্বম্ভপুর উপজেলায় নদীতে বালি উত্তোলন করতে গিয়ে দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোররাতে দিরাই উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে যান উপজেলার চরনারচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক।

এসময় প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনাও ঘটতে থাকে। এক পর্যায়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল মালিকের। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এদিকে সকাল ১০টার দিকে প্রচণ্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে জেলার বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের দুই বারকি শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা হলেন জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) ও শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫)। তারা সকালে সদর উপজেলার চলতি নদীতে বালু উত্তোলনে গিয়েছিলেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাওরে না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। সেই সঙ্গে নিহত পরিবারকে নগদ অর্থ সহযোগিতা প্রদান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট