,

চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন মিম

news-image

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে সুসময় পার করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বাংলাদেশের পাশাপাশি নাম লিখিয়েছেন কলকাতার সিনেমাতেও। এবারের ঈদের আগেই তাকে প্রথমবারের মতো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই’র পর্দায়।

সম্প্রতি প্রকাশ পেয়েছে অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর ট্রেলার। এতে ‘নীরা’ চরিত্রে অভিনয় করছেন মিম।

গল্পে দেখা যাবে, গ্রামের এক সাধারণ মেয়ে নীরা। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় এসেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চান। পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।

এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়, তারা একসঙ্গে জিল্লুরকে খুঁজতে শুরু করেন। তারা জানতে পারেন, একটি সন্ত্রাসী সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়।

সিরিজটি নিয়ে মিম বলেন, ‘ট্রেলারে দর্শকদের প্রতিক্রিয়া দেখে ভীষণ অভিভূত। আশা করি, দর্শকেরা তাদের এই ভালোবাসা সিরিজটি মুক্তির পর দেখাবেন।’

সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কেমন চ্যালেঞ্জ নিয়েছি দর্শকেরা সিরিজটি দেখে মত দেবেন।’

এই সিরিজে আরও অভিনয় করেছেন এফএস নাঈম, সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন, একে আজাদ সেতু প্রমুখ। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় সিরিজটি মুক্তি পাবে আগামী ২৮ জুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট