,

আসামে বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার মানুষ

news-image
আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিনের টানা বৃষ্টিতে ভারতের আসাম রাজ্যে বন্যা দেখা দিয়েছে। অবিরাম বৃষ্টির কারণে প্রতিদিন রাজ্যের ১১টি বিভাগে নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ।
ব্রহ্মপুত্র নদসহ প্রায় সব নদীর পানি বেড়েছে। তবে নদীর পানি এখনো কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) বন্যা সংক্রান্ত সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
বন্যায় যে ৩৪ হাজার জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৪ হাজার ৬৭৫ জন হলেন নারী। আর শিশু রয়েছে ৩ হাজার ৭৮৭ জন।
এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত হয়েছে বিশ্বনাথ, দারাং, ধিমাজি, দিব্রুগড়, লক্ষীপুর, তামুলপুর এবং উদালগুড়ি।
এরমধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে লক্ষীপুরের বাসিন্দাদের ওপর। এখানে বন্যার কবলে পড়েছেন ২৩ হাজার ৫১৬ জন মানুষ। দিব্রুগড়ে ৩ হাজার ৮৫৭, বিশ্বনাথে ২ হাজার ২৩১ জন এবং ধিমাজিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন। তাদের সহায়তায় বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।
আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় সবমিলিয়ে ৭৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ২০৯ দশমিক ৬১ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
বন্যার পানির স্রোতে চারটি বাঁধ ভেঙে গেছে। অতিবৃষ্টিতে দিমা হাসাও এবং কামরূপ বিভাগের কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট